1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

পলাশের ডাংগায় জামায়াতের গণ সমাবেশ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

নাজমুল হক মণি: ২০০৬ সালের ২৮শে অক্টোবর পল্টনে জামায়াতের জনসভায় আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হামলায় জামায়াতের নেতাকর্মীদের হত্যাকান্ডের বিচারের দাবিতে গণ সমাবেশ ও শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশের ডাংগা ইউনিয়ন শাখার উদ্যোগে ডাংগা বাজার হাফিজ উদ্দিন ভূইয়া মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডাংগা ইউনিয়ন জামায়াতের আমীর ও থানা কর্মপরিষদ সদস্য মোঃ আল-আমিনের সভাপতিত্বে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও নরসিংদী জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন।

এ সময় আরও বক্তব্য রাখেন,পলাশ থানা জামায়াতের আমীর মাওলানা আবুল কাসেম সিকদার, থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইসমাঈল হোসেন খায়েরী ও থানা জামায়াতের মজলিসে সূরার সদস্য মাওলানা আঃ সালামসহ বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের নের্তৃবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT