1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির

পিতা হত্যার প্রতিশোধ নিতে ফুফাতো ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

নাজমুল হক মণি: নরসিংদীতে ‘পিতা হত্যার প্রতিশোধ নিতে’ ফুফাতো ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুই ভাইকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব ১১ এর সিপিএসসি নরসিংদীর স্কোয়াড্রন লিডার মো: ইশতিয়াক হোসাইন।
এর আগে বুধবার দিবাগত রাতে র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর এবং নরসিংদী ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো-মাসাবো এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুইজন হলেন- নরসিংদী শহরের চৌয়ালা মহল্লার মৃত মোঃ হাবিবুর রহমান হাবুর ছেলে নাঈম (৩০) ও মোঃ নাদিম মিয়া (২৫)।

র‌্যাব জানায়, শহরের চৌয়ালা এলাকার আব্দুল কাদের এর ছেলে হানিফ মিয়াকে (৩২) পারিবারিক ও জমিসংক্রান্ত পূর্বশত্রুতার জেরে গত ১ অক্টোবর দুপুরে নরসিংদী শহরের কাউরিয়াপাড়া পৌর ঈদগাহ মাঠের গেটের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার সদর থানায় মামলা করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দেড় মাস আগে নিহত হানিফ ও তার ছোট ভাই আব্দুল্লাহ ওরফে বাবু, প্রতিবেশী সাজ্জাদ এর সহযোগিতায় তাদের মামা হাবিবুর রহমান ওরফে হাবু মিয়াকে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহত হানিফ, আব্দুল্লাহ এবং সাজ্জাদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা হয়। পরে আসামী আব্দুল্লাহ ওরফে বাবু গ্রেফতার হলেও হানিফ এবং সাজ্জাদ আত্মগোপনে চলে যায়। গত ১ অক্টোবর দুপুরে মোঃ হানিফ মিয়া পৌর ঈদগাহ মাঠে এক ব্যক্তির জানাযা নামাজ পড়তে যায়। এ সময় মামাত ভাই দুই সহোদর নাঈম এবং নাদিম আসামী হানিফ মিয়াকে দেখতে পেয়ে কামারের দোকান থেকে বড় ছুরি ক্রয় করে। পরে উৎ পেতে থাকে এবং কাউরিয়াপাড়া পৌর ঈদগাহ মাঠের মেইন গেটের সামনে পৌছালে হানিফ মিয়াকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করে। হত্যায় ব্যবহৃত ছুরি মেঘনা নদীতে ফেলে দিয়ে আত্মগোপনে চলে যায়। র‍্যাব ১১ তথ্য প্রযুক্তির সহায়তায় রূপগঞ্জের তারাবো এলাকা হতে তাদের গ্রেফতার করে। পরে তাকে থানা পুলিশে হস্তান্তর করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT