1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

পলাশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে দগ্ধ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

নাজমুল হক মণি:নরসিংদীর পলাশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে মা ও ছেলে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।আগুনে দগ্ধরা হলেন সান্তানপাড়া গ্রামের দিপালী রানী ধর (৬০) ও তার ছেলে উত্তম কুমার ধর (৩৮)।

পলাশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আজ রাত ৮টার দিকে ডাংগার সান্তানপাড়া গ্রামের উত্তম ধরের বাড়ির ভিতরে রান্না করার ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয় উত্তম ধর ও তার মা দিলাপী রানী ধর। পরে খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই স্বজন ও স্থানীয়রা রাত সাড়ে ৮টায় সিলিন্ডারের আগুন নিভিয়ে ফেলেন।

এদিকে আগুনে দগ্ধ মা ও ছেলেকে স্বজনরা উদ্ধার করে প্রথমে ঘোড়াশালের ছলিম উল্লাহ জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের ডা: মানজারুল ইসলাম জানান, দগ্ধ মা ও ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: সাদিকুল বারী জানান, আগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তার আগেই এ ঘটনায় আগুনে দগ্ধ হয়ে আহত হয় মা ও ছেলে। ঘরের ভিতরে রান্না করার কক্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে তারা দগ্ধ হয়।

 

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT