1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

পলাশে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

নাজমুল হক মণি: নরসিংদীর পলাশে হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: শহীদুল্লাহ্’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ থানা অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম, পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আলম মোল্লা, পলাশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সুব্রত কুমার দত্ত শুভ।

আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সভাপতি হাজী জাহিদ, প্রচার সম্পাদক মামুন শাহ পিঙ্কু, জামায়াতে ইসলামী পলাশ উপজেলা শাখার আমীর মাওলানা আবুল কাশেম সিকদার, কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইসমাইল খায়েরী, উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ, পলাশ উপজেলা জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নেতৃবৃন্দ, চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ, হেফাজতে ইসলাম এবং ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

প্রস্তুতিমূলক সভায় পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো: শহীদুল্লাহ্ জানান, এ বছর উপজেলার ৪২টি মণ্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে পূজা মণ্ডব গুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

 

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT