1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

ঘোড়াশাল পৌরসভায় ‘মশক নিধন’ কর্মসূচি শুরু

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

নাজমুল হক মণি: ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌরসভায় শুরু হয়েছে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঘোড়াশাল পৌর ভবনের আঙ্গিনায় মশা নিধনের ওষুধ স্প্রে করে উদ্বোধন করেন ঘোড়াশাল পৌর প্রশাসক ফারহানা আলম।

এ সময় সাধারন মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হয়। পরে ৬ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় মশা নিধনের ওষুধ স্প্রে করা হয়। পর্যায়ক্রমে পৌর এলাকার প্রতিটি পাড়া মহল্লায় এ ওষুধ স্প্রে করা হবে বলে জানান পৌর প্রশাসক।

পৌর প্রশাসক ফারহানা আলম বলেন, কোনভাবেই যাতে এডিস মশা এই এলাকায় বংশ বিস্তার করতে না পারে সে লক্ষ্যে সজাগ থাকতে হবে। এছাড়াও প্রতিটি পাড়া মহল্লায় বাড়ির আঙ্গিনা পরিষ্কারের জন্য সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন,ঘোড়াশাল পৌরসভার বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক: মোঃজাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান: মোঃ আলম মোল্লা, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তাজেল হোসেন হাওলাদার , পৌর প্রকৌশলী গোলাম মোহাম্মদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোঃ শাফিকুল ইসলাম প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT