1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের’ পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান

বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে:নরসিংদী জেলা কিন্ডারগার্টেন ওয়েল ফেয়ার এসোসিয়েশন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

নাজমুল হক মণি: নরসিংদী জেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে লক্ষীপুর জেলার বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের পাশে নগদঅর্থ সহায়তা প্রদান করেছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) লক্ষীপুর জেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের পূনর্বাসানের জন্য নরসিংদী জেলা কিন্ডারগার্টেন ওয়েল ফেয়ার এসোসিয়েশন ৬৫ টি পরিবারকে ( পাঁচ হাজার) টাকা করে ( তিন লক্ষ পঁচিশ হাজার) এবং খুচরা এগারো হাজার টাকাসহ মোট (তিন লক্ষ ছত্রিশ হাজার) টাকা প্রদান করা হয়েছে।

পলাশ উপজেলা কিন্ডারগার্টেন ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর সভাপতি মোঃ আমিনুল ইসলাম আমান বলেন, মানুষ মানুষের জন্য। নরসিংদী জেলা কিন্ডারগার্টেন ওয়েল ফেয়ার এসোসিয়েশন সবসময়ই অসহায় দারিদ্র্য ও দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে রয়েছে। আকস্মিক বন্যায় দেশের বিভিন্ন উপজেলার লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় ছিলেন। এখন তাদের পূনর্বাসের প্রয়োজন। মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন তাঁরা।এরই মধ্যে বন্যায় অনেকের প্রাণহানি ঘটেছে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই অবস্থায় নরসিংদী জেলা কিন্ডারগার্টেন ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে আমরা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কিন্ডারগার্টেন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল হক সরকার,পলাশ উপজেলা কিন্ডারগার্টেন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ আমিনুল ইসলাম আমান, নরসিংদী সদর উপজেলা কিন্ডারগার্টেন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন সরকার, ন্যাশনাল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জাহানুল হক বাবুল, রায়পুরা উপজেলা কিন্ডারগার্টেন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এ.কে. এম শফিকুল ইসলাম, বেলাব উপজেলা কিন্ডারগার্টেন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ অলি উল্লাহ, মেহেরপাড়া ইউনিয়ন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আহসান হাবিব রোমান, নরসিংদী সদর উপজেলা কিন্ডারগার্টেন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুজ্জামান, বেলাব উপজেলা কিন্ডারগার্টেন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম,পলাশ উপজেলা কিন্ডারগার্টেন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমূখ।

 

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT