1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

নরসিংদীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

নাজমুল হক মণি: নরসিংদীতে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় বক্তব্য রাখেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোবাশ্বের আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনজন দাস, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক সভাপতি নিবারণ রায়, আব্দুর রহমান ভূইয়া ও মাখন দাস, সাবেক সাধারণ সম্পাদক এম.এ. আউয়াল, শফিকুল ইসলাম মানিক ও হুমায়ুন কবির শাহ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক পলাশসহ প্রমুখ।

বক্তাগণ নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার দিক গুলো নবাগত জেলা প্রশাসকের সামনে তোলে ধরেন।  একই সাথে জেলার বিভিন্ন সমস্যা নবাগত জেলা প্রশাসককে অবহিত করেন।

এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের আশ্বাস দিয়ে বলেন, প্রতিটি সমস্যার পর্যায়ক্রমে সমাধান করা হবে। তবে এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা থাকতে হবে। প্রতিটি সেবামূলক সংস্থা বিভিন্ন অজুহাত দেখিয়ে জনগণকে অযথা হয়রানী করছে। এ নাজুক পরিস্থিতি থেকে আমাদেরকে উঠে আসতে হবে। আর তা করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরো বলেন, সংখ্যালঘু লোকেরা নরসিংদীতে নিরাপদে থাকবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবেনা বলে আমার বিশ্বাস। সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ এবং জাতির চতুর্থ স্তম্ভ। পত্রিকায় তাদের প্রকাশিত চিত্র দেখে আমরা কাজ করে থাকি। পরিশেষে জেলা প্রশাসক বলেন, সকলের জন্য আমাদের দরজা খোলা থাকবে।

এসময় এনডিসি শিহাব সারোয়ার অভি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফরহাদসহ স্থানীয় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT