1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের’ পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান

পলাশে শিয়ালের কামড়ে গুরুতর আহত ৫ জন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

নাজমুল হক মণি:নরসিংদীর পলাশে শিয়ালের কামড়ে ৫ জন গুরুতর আহত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া এ ঘটনা ঘটে। আজ বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন আহতদের স্বজনরা।

আহতরা হলেন, ইসলাম পাড়া গ্রামের কেরামত আলীর ছেলে মিলন মিয়া (৩৫), একই গ্রামের হবি মিয়ার ছেলে আলামীন (২২), মঞ্জুরের স্ত্রী হালিমা বেগম (৪৫) ও আহত আরো দুজনের পরিচয় পাওয়া যায়নি।

আহতরা নরসিংদী সদর ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর স্থানীয় গ্রামবাসীর মধ্যে শিয়াল আতংক ছড়িয়ে পড়ে।

এদিকে আহতদের স্বজন ও এলাকাবাসী ৪টি শিয়াল মেরেছেন আরও শিয়াল ধরতে ও মারতে হাতে লাঠি নিয়ে পাহারা দিচ্ছে গ্রামবাসী। তাঁরা জানায়, শিয়াল দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। এর আগেও শিয়ালের কামড়ে বেশ কয়েকজন নারী পুরুষ আহত হয়েছিল। এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তার সহায়তা চেয়েছেন এলাকাবাসী।

উল্লেখ্য: গত সপ্তাহে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কামারটেক ও ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামেও বেশ কিছু লোকজন কে শিয়ালের কামড়ে আক্রান্ত হয়েছেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT