1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

পলাশে ব্যবসায়ীর দোকান আগুনে পুড়ে ছাই

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

নাজমুল হক মণি: নরসিংদীর পলাশে আগুন লেগে মোস্তাফিজুর রহমান বাবু নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানের বিপুল পরিমাণ সার ও কীটনাশক পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ব্যবসায়ী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটে পলাশ উপজেলার জিনারদী বাজারের সিনথিয়া এন্টারপ্রাইজ নামক দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের শেষ সময়ে ঘটনাস্থলে পৌঁছে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

সিনথিয়া এন্টারপ্রাইজের মালিক মোস্তাফিজুর রহমান বাবু জানান, আমার দোকানের জমির মালিকের সাথে একটি গ্রুপের ঝগড়ার জেরে আমাকে আমার বিচার করার হুমকি দিতো। আমার সন্দেহ পরিকল্পিতভাবে দোকানে তারাই আগুন লাগিয়ে দিয়েছে। আমার সব শেষ করে দিছে, তিনটি কোম্পানি আমার কাছে ৭ লাখ টাকা বকেয়া পাওনা রয়েছে। দোকানে আগুনে সার ও কীটনাশক পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আজ বুধবার থানায় অভিযোগ দিবেন বলেও তিনি জানান।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: সাদেকুল বারী জানান, আমরা অগ্নিকাণ্ডের খবর পাই রাত ৯টা ৪৫ মিনিটে। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাই। রাত ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসলেও সার ও কীটনাশকের দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত ছাড়া বলা সম্ভব হবে না।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT