1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

নরসিংদীতে সিভিল সার্জন হিসেবে দ্বায়িত্ব পেলেন:ডা.আমিরুল হক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

নাজমুল হক মণি:নরসিংদীর নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পেলেন ডা. সৈয়দ মোহাম্মদ আমিরুল হক। আর নরসিংদীর সিভিল সার্জন ডা. ফারহানা আহমেদকে গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশ ক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: আবু রায়হান দোলন এর সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁদের এই দুই প্রতিষ্ঠানে দায়িত্ব প্রদান করা হয়।

এর আগে ডা: সৈয়দ মোহাম্মদ আমিরুল হক গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক পদে (ইকুইভ্যালেন্ট টু সিভিল সার্জন ৫ম গ্রেড) দায়িত্ব পালন করেন।

জানা যায়, ২০ তম বিসিএস ক্যাডার সার্ভিস এর একজন কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ আমিরুল হক৷ তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নে। তিনি নরসিংদী সদর হাসপাতালের আরএমও হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তাঁর দায়িত্ব পালনের সময় হাসপাতালটি দুইবার ঢাকা বিভাগে ও এক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিজেকে যুক্ত রেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর সুনাম রয়েছে। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি অসংখ্য কবিতা লিখেছেন। সমসাময়িক বাস্তবধর্মী বিষয়ে কবিতা লিখে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন ডা: সৈয়দ মোহাম্মদ আমিরুল হক।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT