1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের

নরসিংদীতে আওয়ামীলীগের নেতাকে কুপিয়ে হত্যা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

নরসিংদীতে ১৬ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী লিজন মোল্লা কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের বাসাইল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত লিজন মোল্লা নরসিংদী পৌর শহরের বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে এবং মৎস্যজীবীলীগ নেতা। তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজীসহ ১৬টি মামলা রয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ  জানায়, শনিবার দিবাগত রাত ১২ টার দিকে শহরের বাসাইল এলাকায় তার বাড়ির অদূরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল কবির আরিফ তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল কবির আরিফ জানান, লিজন মোল্লা নামে একজনকে রাত ১২টা ৫ মিনিটে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, লিজন মোল্লাকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে। তার বিরুদ্ধে নরসিংদী সদর থানাসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT