1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

পলাশে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময়

  • প্রকাশিতঃ বুধবার, ২১ আগস্ট, ২০২৪

নাজমুল হক মণি:নরসিংদীর পলাশে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির নেতৃবৃন্দরা মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দেবালয় মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের নির্দেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আলম মোল্লা। এ সময় দেবালয় মন্দিরের সভাপতি গণেশ চন্দ্র নন্দীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ঘোড়াশাল পৌরসভার ১.২. ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহানা পারভীন, বাবু সতীশ চন্দ্র দে, ঘোড়াশাল পৌর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, ছাত্রনেতা সৈকত হোসেন। এছাড়া দেবালয় মন্দিরের সহ-সভাপতি কার্তিক নন্দীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অরূন দত্ত, দড়িহাওলাপাড়া কৃষ্ণ মন্দিরের সভাপতি খোকন সরকার ও সাধারণ সম্পাদক চন্ডী সূত্রধর প্রমূখ। এ সময় বক্তারা বলেন, ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই এদেশের নাগরিক।

তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিএনপি বিগত দিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। উপজেলার হিন্দু অধ্যুষিত এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছে। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্য অনেক রক্তের বিনিময়ে আজকের দিনটা পেয়েছি। তাই এই স্বাধীনতা আমাদের সবাইকে রক্ষা করতে হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT