1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

টঙ্গী বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড এর ডিএল শ্রমীকদের ৬ দফা দাবিতে আন্দোলন

মো:নুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ বুধবার, ২১ আগস্ট, ২০২৪

গাজীপুর মহানগরীর টঙ্গী চেরাগআলী স্কুইব রোডে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার অস্থায়ী শ্রমিকরা ৬ দফা দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন।

খাবারের বৈষম্য বন্ধ, চাকরির বয়স পাঁচ বছর পূর্ণ হলে স্থায়ীকরণ, আমরা কোম্পানীর আইনে থাকতে চাই, কোনো কন্ট্রাক্টরের অধীনে থাকতে চাই না; এই আন্দোলনকে কেন্দ্র করে কাউকে চাকুরিচ্যুত করা যাবে  না; এমন ৬দফা দাবি তুলে ধরে বুধবার সকাল থেকে ক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে চেরাগআলী-স্কুইব রোড অবরোধ বিক্ষোভ প্রদর্শণ করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কারখানার কর্তৃপক্ষ অস্থায়ী শ্রমিকদের (ডিএল) প্রতি দীর্ঘদিন যাবত বিমাতাসুলভ আচরণ করে আসছেন। কারখানায় নি¤œমান, মধ্যমমান ও উচ্চমানের খাবার তৈরি করা হয়। আমরা যারা অস্থায়ী শ্রমিক আছি আমাদেরকে দিয়ে পরিশ্রম করানো হয় বেশি। বিনিময়ে আমাদের নিন্মমানের খাবার দেওয়া হয়। এছাড়া কারখানায় চরম বেতন বৈষম্য বিরাজ করছে। একজন শ্রমিক ১৫বছর যাবত কাজ করলেও তাকে স্থায়ী করা হয় না। এমনকি কথায় কথায় চাকুরিচ্যুত করা হয়। চাকরি থেকে অব্যাহতি দিলে আমাদেরকে কোন সার্ভিস বেনিফিটসহ কোনো কিছুই দেওয়া হয় না। তাই আমরা আজ রাস্তায় নেমে এসেছি। আমাদের শ্রমের মূল্য দিতে হবে।

এব্যাপারে যোগাযোগ করা হলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কারখানার প্রশাসনিক কর্মকর্তা (হিউম্যান রিসোর্স) আব্দুর রহিম বলেন, শ্রমিকরা ৬দফা দাবি নিয়ে কর্মবিরতি পালন করছে। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। পরে সিদ্ধান্ত জানানো যাবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT