1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা

পলাশে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জুলাই, ২০২৪

নাজমুল হক মণি:

নরসিংদীর পলাশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।

শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ দিলীপ।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শেখরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুকুল ইসলাম ফারুক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,

গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী,চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল হক,সাধারণ সম্পাদক এস এম শফি,জেলা আওয়ামী লীগের তত সদস্য আজহার খন্দকার,উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান,ঘোড়াশাল পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক কবির হোসেন,ডাংগা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি প্রধান,সাধারণ সম্পাদক এস এম আরিফ,গজারিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুল আলম মাসুম,জিনারদী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শমশের আলী সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT