1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিবিএল উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি

মনিরুজ্জামান (নরসিংদী)
  • প্রকাশিতঃ রবিবার, ৭ জুলাই, ২০২৪

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও নরসিংদীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের নিজ এলাকা নরসিংদীর রায়পুরায় একটি স্কুলে নির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করেছেন।

শনিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের বড়চর এলাকায় বিবিএল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নরসিংদী জেলা পরিষদের সহযোগীতায় নির্মিত শহীদ মিনারটি উদ্বোধন শেষে বাহাদুরপুরে একটি কবরস্থানের প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদেন।

এর আগে সকালে বিবিএল উচ্চ বিদ্যালয় মাঠে ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে কটিয়াদি সরকারি কলেজের অধ্যক্ষ ও বিবিএল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান ভূইঁয়া, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, জেলা আ.লীগ সদস্য ভাষ্কর অলি মাহমুদ, নরসিংদীর সিনিয়র সহকারী প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, রায়পুরা উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূইঁয়া, উত্তরবাখনগর ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ হাবিব, বিবিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT