1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের’ পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান

পলাশে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধসহ আহত ৩

  • প্রকাশিতঃ রবিবার, ৭ জুলাই, ২০২৪

নাজমুল হক মণি: নরসিংদীর পলাশে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনায় আয়েশা আক্তার (৭০) নামে এক বৃদ্ধ সহ তিনজন আহত হয়েছে। অন্যান্য আহতরা হলেন- আয়েশা আক্তারের ছেলে আলমগীর হোসেন (৪০) ও বড় মেয়ে ফরিদা আক্তার (৫০)।

শনিবার (৬ জুলাই) সকালে উপজেলার ঘোড়াশাল পৌরসভার আঁটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওইদিন আয়েশা আক্তারের ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে একই গ্রামের ১। হেলাল উদ্দিন (৭৫) পিতা মৃত: কুদ্দুস,২। ইদ্দিছ আলী (৭০) পিতা মৃত: আলাউদ্দিন,৩। আফজাল হোসেন (৩৫) পিতা:আলতাফ উদ্দিন, ৪।মোঃ বুরুজ(৫০) পিতা মৃত :ওমর আলী, ৫।আছলাম পিতা মৃত: মজলিস মিয়া,অজ্ঞাত ৩/৪ জন সহ বিবাদী করে পলাশ থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়-পূর্ব শত্রুতার জের ধরে আঁটিয়া গ্রামের হেলাল উদ্দিন, ইদ্রিস আলী, আফজাল হোসেন, বুরুজ, আসলাম সহ আরো অজ্ঞাতনামা ৩/৪ জন একই এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে জোরপূর্বক জমিতে টিনের বেড়া দিতে গেলে এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে হেলাল উদ্দিন গং জাহাঙ্গীর আলমের বৃদ্ধ মা আয়েশা আক্তার কে হত্যা করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়। পরে বৃদ্ধ আয়েশাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য স্থানীয়রা উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আয়েশা আক্তারের ছেলে আলমগীর হোসেন বলেন,আমাদের বাড়ির পাশে আমার মায়ের জমি, আমার বোনকে ৩ বছর পূর্বে রেজিষ্ট্রেশনসহ খারিজ করে দেয়। সে জমি ভোগ দখলের জন্য ভূমি দস্যু রাজাকার হেলাল উদ্দিন ওরফে হেলাল মৌলবী জমিটি দখলের জন্য পায়তারা করতেছে। ইতিপূর্বেই আমরা থানায় অভিযোগ করেছি। সে কারণে হেলাল গং ক্ষিপ্ত হয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

এ দিকে হেলাল উদ্দিন গং এদের বাড়িতে গেলে কাউকে খোঁজে পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে তাদের ফোন নাম্বার সংগ্রহ করা সম্ভব হয়নি।

পলাশ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান- অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT