1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

টঙ্গীতে মাদকের নিউজ করায় সাংবাদিককে হুমকি

জনগণের বাণী ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ জুন, ২০২৪

টঙ্গী কেরানীটেক এলাকার মাদক ব্যবসায়ী রুনা,কারিমা ও তাদের পরিবারের বিরুদ্ধে গত ২৯/০৬/২০২৪ইং তারিখে দৈনিক দেশেরপত্র সহ বেশ কয়েকটি অনলাইন পত্রিকায় ( টঙ্গীর কেরানীটেক মাদক কারবারি রুনা কারিমার খুটির জোর কোথায়) শিরোনামে মাদক নিয়ে সংবাদ প্রকাশ করায়,কারিমা ও রুনার ভাই মনির হোসেন ২৯শে জুন ২০২৪ আনুমানিক রাত ১০.৫০ ঘটিকায় মোবাইল ফোনে ফোন দিয়ে দৈনিক দেশের পত্রের প্রতিনিধি, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান শেখ কে হুমকি প্রদান করে টঙ্গীতে কি ভাবে সাংবাদিকতা করবে তা দেখে নেওয়ার ও প্রাণনাশের হুমকি দেন।

হুমকির বিষয়ে নিরাপত্তা চেয়ে রুনা কারিমা সহ মনির হোসেনকে আসামী করে টঙ্গী পৃর্ব থানায় অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় বিভিন্ন সাংবাদিক,মানবাধিকার ও সামাজিক সংগঠনগুলো তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। হুমকিদাতাদের ও মাদক ব্যবসায়ী জড়িতদের অতিসত্বর  আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান সংগঠনগুলো।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT