1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান নরসিংদীর পাচঁদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্র্যাবের ১০ সাংবাদিক আহত নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, হত্যার অভিযোগ স্বজনদের নরসিংদী-২ (পলাশ) আসনে প্রচারণায় ব্যস্ত ড. মঈন খান পলাশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত গণভোটের প্রচারণায় পলাশে ভোটের গাড়ি ধানের শীষে ভোট দিলে,এলাকার উন্নয়ন হবে-মাসুম

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে সাবেক চেয়ারম্যান নিহত

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ মে, ২০২৪

 

 

মো:নাজমুল হক মণি: নরসিংদী সদর উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হাসানকে (৪২) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে বাঁচাতে গিয়ে সাইদ হাসান পাপ্পু (৩৭) নামে তাঁর এক সহযোগী গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাধবদী থানার ভগিরথপুর এলাকার শাহী ঈদগাঁ সামনে এ ঘটনা ঘটে।

নিহত মাহাবুবুল সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকার আমিন উদ্দিনের ছেলে। তিনি মেহেরপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।

এলাকাবাসী জানান, ভগিরথপুরে অবস্থিত ব্যক্তিগত অফিস থেকে কাজ শেষে রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফিরছিলেন মাহবুব হাসানসহ বেশ কয়েকজন। এ সময় ভগিরথপুর শাহী ঈদগাঁ সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা মাহবুবকে লক্ষ্য করে প্রথমে গুলি এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে পাপ্পু নামে এক সহযোগী গুলিবিদ্ধ হন।

খবর পেয়ে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করেন। তাঁর সহযোগী পাপ্পুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনার পর মেহেরপাড়া রণক্ষেত্রে পরিণত হয়েছে।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ হত্যার কারণ অনুসন্ধানে নেমেছে। বিস্তারিত পরে জানানো যাবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT