1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

পলাশে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ মে, ২০২৪

নরসিংদীর পলাশে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার (২৫ মে) দুপুর ১২টায় পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের সাতটিকা এলাকার রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ জানায়, আজ সকাল ১০ টায় সাতটিকা এলাকার রেললাইন ক্লিয়ার করার কাজ করছিল রেলওয়ের কয়েকজন কর্মচারী। এসময় তারা রেললাইনের দক্ষিণ পাশে এক পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে রেলওয়ের কর্মচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নরসিংদী ও ভৈরব রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

ভৈরব রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আলিম হোসেন জানান, মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছে ৪০ থেকে ৪২ বছর বয়সী অজ্ঞাত এক পুরুষের মরদেহ সাতটিকা রেলাইনের সাড়ে চার ফুট দক্ষিণ পাশ থেকে উদ্ধার করি। পরে মরদেহটি ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। স্থানীয়রা কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। প্রাথমিকভাবে আমরা মরদেহে ট্রেনে কাটা পড়ার কোন চিহ্ন পাইনি। মরদেহ শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT