1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ

ডাংগা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ মে, ২০২৪

নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১১টায় ডাংগা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের হল রুমে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ডাংগা ইউপি চেয়ারম্যান মোঃ সাবের উল হাই ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।

ডাংগা ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত ৫ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৬১৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে মোট ৫ কোটি ৩৮ লাখ ৬৪ হাজার ৫৭৯ টাকা ও উদ্ধৃত্ত রয়েছে ৪ লাখ ৯৩ হাজার ০৪০ টাকা।

ডাংগা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ. লীগের সভাপতি মোঃ সাবের উল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ।

ডাংগা ইউপি সচিব মোঃ মানিক মিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ডাংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্য) শহিদুল ইসলাম বাদল,
জেলা আ.লীগের সদস্য আজহার খন্দকার, উপজেলা আ.লীগের সহ সভাপতি সফিকুল ইসলাম বাবুল,আবদুস ছালাম, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কাওসার ভূইয়া, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক জসিম রানা, সাবেক ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সিদ্দিকী, ইউপি সদস্যসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT