1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

টঙ্গীতে “সময়ের বাতিঘরের রান্না করা খাবার বিতরণ

কালিমুল্লাহ ইকবাল:
  • প্রকাশিতঃ শনিবার, ১১ মে, ২০২৪

গাজীপুরর টঙ্গীতে সময়ের বাতিঘর নামের একটি সামাজিক সংগঠন উদ্যোগে ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র ২০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হতদরিদ্র পথচারী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে।

৮ ই মে বুধবার দুপুরে টঙ্গী শহীদ আহসান উল্লা মাস্টার জেনারেল হাসপাতালের সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সময়ের বাতিঘর সামাজিক সংগঠনের সভাপতি মোঃ মোস্তাকিম খানের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান শেখ এর সঞ্চালনায় আলোচনায় ও খাবার বিতরণে উপস্থিত ছিলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তারিক হাসান, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কালিমুল্লাহ ইকবাল , মুন্নু টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান তুহিন মাস্টার , বিশিষ্ট ব্যবসায়ী শামীম ওসমান, সহসভাপতি হানিফ হোসেন সাংগঠনিক সম্পাদক শাহজালাল দেওয়ান, অর্থ সম্পাদক পলাশ সরকার, সহ- সম্পাদক হানিফ ঢালী, দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক পাপেল মিয়া, কার্যকারী সদস্য খন্দকার হাসিব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা এ ধরনের কার্যক্রমের জন্য সংগঠনের সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে। মানবতাবাদী মানুষ হিসেবে সকল সামাজিক সংগঠনকে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহবান জানান।
সংগঠনের নেতৃবৃন্দ মানুষের জন্য নানা কর্মসূচি নিয়ে আগামী দিনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরে হতদরিদ্র তিন শতাধিক মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT