1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

পলাশে ৫ কেজি গাজাসহ আটক ১

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১১ মে, ২০২৪

নরসিংদীর পলাশে গাঁজাসহ নাঈম (৩২) না‌মে একজন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। এসময় তার কাছ থে‌কে ৫ কে‌জি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত নাঈম ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার আসাশুনি গ্রামের খোকন মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৯ মে) রাত আনুমানিক ৯টার দিকে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ তারিকুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক নায়েবুল ইসলাম ,উপপরিদর্শক মাজেদুর রহমান, উপপরিদর্শক সানোয়ার মিয়া সহ একদল চৌকস পুলিশ ৫ কেজি গাজাসহ তাকে ঘোড়াশাল টোল প্লাজা থেকে আটক করে।

নাঈম মোটরসাইকেল যোগে ব্রাক্ষণবাড়িয়ার কসবা থেকে নরসিংদী হয়ে ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল। এদিকে ঘোড়াশাল টোলপ্লাজায় পৌছালে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর মোটরসাইকেল তল্লাশি করে তেলের টাংকি ও সিট থেকে ৫ কেজি গাজা উদ্ধার সহ একটি মোটরসাইকেলও জব্দ করেন পুলিশ।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ তারিকুল ইসলাম তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ঘোড়াশাল বাইপাস, টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় টোলপ্লাজা থেকে তাকে ৫ কেজি গাজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT