1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

পলাশে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

তীব্র তাপপ্রবাহ ও প্রখর রোদে অতিষ্ঠ নরসিংদীর পলাশসহ সারা দেশের জনজীবন। গত কয়েক দিন ধরেই দেশব্যাপী ‘হিট অ্যালার্ট’ জারি করা হয়েছে। সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানও ছুটি ঘোষণা করেছিলো সরকার। এমন কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দুই রাকাত বিশেষ নামাজ ‘সালাতুল ইসতিসকার’ আদায় করেছেন পলাশের বিভিন্ন বয়সের মুসল্লিরা।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার জিনারদীর চরনগদী খেলার মাঠে স্হানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আল খিদমা ও মুসল্লিদের উদ্যোগে এই নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন মুফতি আব্দুর রহিম কাসিমী।

এ সময় মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন। মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করে অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দোয়া করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT