1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

বৃষ্টির জন্য বিশেষ নামাজে মুসল্লিদের কান্না

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নরসিংদীর পলাশসহ তীব্র তাপপ্রবাহ ও প্রখর রোদে অতিষ্ঠ সারা দেশের জনজীবন। গত কয়েক দিন ধরেই দেশব্যাপী ‘হিট অ্যালার্ট’ জারি করা হয়েছে। সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি ঘোষণা করেছে সরকার। এমন কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দুই রাকাত বিশেষ নামাজ ‘সালাতুল ইসতিসকার’ আদায় করেছেন পলাশের বিভিন্ন বয়সের মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে শতাধিক মুসল্লি সমবেত হয়ে বিশেষ নামাজে অংশগ্রহন করেন। এই নামাজে ইমামতি করেন মাওলানা মাসুদ করিম। পরে ১১টার দিকে করতেতৈল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও মুসল্লিদের উদ্যোগে বিশেষ নামাজ আদায় করা হয়। এতে ইমামতি করেন মোহাম্মদ নাঈম।

এ সময় মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন। মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করে অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দোয়া করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT