1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

নরসিংদীতে ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগতের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো ভাবে উদযাপন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

গত ৪ মার্চ সোমবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে বহুল প্রচারিত ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগতের ৩৫ প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো ভাবে নরসিংদী সদর প্রেস ক্লাবে কার্যালয়ে উদযাপন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগতের স্পেশাল করসপন্ডেন্ট সাংবাদিক মাসুদ রানা বাবুল  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভা মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ তানভীর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি হারুন অর রশিদ , আরো উপস্থিত ছিলেন অপরাধ জগতের চিফ রিপোর্টার মাহবুবুর রহমান খোকন, সদর প্রেসক্লাবের সহ-সভাপতি ডাক্তার শরিফ মিয়া, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান পিটু, প্রচার সম্পাদক মাইনুদ্দিন সরকার, সদস্য মোতাহার হোসেন , ক্রাইম রিপোর্টার্স ইউনিটির, সহ-সভাপতি আলমগীর, ক্রাইম রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা সার্জেন্ট অবঃ আবুল কাশেম, সদর প্রেসক্লাবের উপদেষ্টা হাজী মোস্তফা মিয়া, বিজয় টিভির জেলা প্রতিনিধি আফরোজা আক্তার মিনা , মাতৃ জগত পত্রিকার প্রতিনিধি ফাহিমা খানম, দুর্নীতির খবর 24.com এর বিশেষ প্রতিনিধি লামিয়া সরকার বর্ষা, ক্রাইম রিপোর্টার ইউনিটির কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সদস্য রাসেল মোল্লা , হাসান সরকার , সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ । দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মুফতি মাওলানা মোশারফ হোসেন রায়পুরী, দৈনিক লাল-সবুজের দেশ ও ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগতের প্রকাশক সম্পাদক আলহাজ্ব সোহেল আহমেদে সুস্বাস্থ্য কামনা করে এবং পত্রিকার সমৃদ্ধি কামনা করে এবং কর্মরত সকল সাংবাদিকদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন অতিথিবৃন্দ ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT