1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

নরসিংদী পৌরসভার অধীনে অটো সিএনজি থেকে টাকা উত্তোলনের বিষয়ে ইজারাদার সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

নরসিংদী পৌরসভার বিভিন্ন স্থানে অটো সিএনজি থেকে রিসিট দিয়ে টাকা উত্তোলন বিষয়ে সংবাদ সম্মেলন করেছে নরসিংদী পৌরসভার নিযুক্ত ঠিকাদার মেসার্স সাহিরা এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী ইব্রাহিম খলিল তুহিন। বুধবার (১৩ মার্চ) দুপুরে নরসিংদী শহরের ভেলানগর গ্র্যান্ড রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঠিকাদার বলেন, আমার প্রতিষ্ঠান মেসার্স সাহিরা এন্টারপ্রাইজ নরসিংদী পৌরসভার অধীনে সকল অটো সিএনজি স্ট্যান্ডে পার্কিং চার্জ উত্তোলন করার জন্য উম্মুক্ত দরপত্রের মাধ্যমে ২০২৩ – ২০২৪ অর্থ বছরের জন্য ঠিকাদার নিযুক্ত হয়ে ইজারা কালেকশন করে আসছি। কিন্তু কিছুদিন যাবৎ রাজনৈতিক বিরোধের কারনে একটি মহল আমার কালেকশনকে অবৈধ বলে প্রচার করার কারনে, আমার ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত ও সুনাম ক্ষুন্ন হচ্ছে। তাই আপনাদের সামনে আমি যে পৌরসভা কর্তৃক নিযুক্ত একজন বৈধ ঠিকাদার হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছি এবং সরকারি সকল বিধিনিষেধ মেনে নিয়মিত ভ্যাট ট্যাক্স পরিশোধ করার প্রমাণপত্র উপস্থাপন করলাম।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT