1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার

কালীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ আখতারউজ্জান

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন গাজীপুর-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান।

শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলারর বক্তারপুর ইউনিয়নের দক্ষিন রাজনগর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী ১০৪টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমানের সভাপতিত্বে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি।
বেনজীর আহমেদের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিয়া বাক্কু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি ভুইয়া, পৌর কাউন্সিলর আফসার হোসেন, বাদল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর আহমেদুল কবির আবু খানসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি সদস্যসহ গণমাধ্যমকর্মীবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT