1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে (৪) চার যুবককে গণধোলাই

জনগণের বাণী ডেস্ক:
  • প্রকাশিতঃ বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

নাটোরের নলডাঙ্গায় একটি মাদ্রাসা ও এতিমখানায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার সময় চার কথিত সাংবাদিককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার গৌরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক চারজনকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
তারা ওই মাদ্রাসার শিক্ষকদের কাছে ১ লাখ টাকা দাবি করেছিল।
আটককৃতরা হলেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার আকনপাড়া গ্রামের ইমান আলীর ছেলে মোঃ লিমন হোসেন (২৭), গাজিপুর জেলার মোঘরখাল এলাকার আবু সাইদ সরকারের ছেলে মো. জয় সরকার (২৮), বগুড়ার সোনাতলা উপজেলার হামরাজ গ্রামের আমিরুল ইসলামের ছেলে মো. ইউনুস আলী জয় (২৭) ও শেরপুর জেলার নকলা উপজেলার ভারতকান্দি গ্রামের মৃত শাহিন মিয়ার ছেলে মো. সিহাব মিয়া (২৪)।
নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনোয়ারুজ্জামান আটকের তথ্য নিশ্চিত করে জানান আটককৃতরা সকলেই নিজেদের সাংবাদিক বলে দাবি করেন। তারা নিজেদের দৈনিক আজকের বসুন্ধরা, এই বাংলা, চ্যানেল ২১ ও বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি ও স্টাফ রিপোর্টারের পরিচয় দেন এবং তাদের কাছে সংশ্লিষ্ট পত্রিকার পরিচয়পত্র ও লোগো দিয়ে স্টিকার লাগানো ৪টি মোবাইল ফোন পাওয়া যায়। তবে তারা প্রকৃত সাংবাদিক কিনা তা এখনও নিশ্চিত নয়।
ওসি বলেন, আটককৃতরা মাদ্রাসায় গিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলে ভয়ভীতি দেখাতে থাকেন। এক পর্যায়ে তারা এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তাদের কথাবার্তায় সন্দেহ জনক মনে হলে স্থানীয় লোকজন প্রথমে তাদের আটক করেন। পরে গণধোলাই দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় গৌরিপুর হাফেজিয়া এবতেদায়ি মাদ্রাসা ও এতিমখানায় কর্মরত প্রধান শিক্ষক রোকনুজ্জামান বাদি হয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করা তিন যুবক ও গাড়ি চালককে আসামি করে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT