1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

টঙ্গীতে ব্যবসায়ীকে পেটালেন কাউন্সিলর

মোঃনুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে গাসিক ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারের বিরুদ্ধে। মঙ্গলবার রাত দশটার দিকে টঙ্গীবাজার মেহের প্লাজার সামনে এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন টঙ্গী বাজার পরিবেশক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ওয়াসিয়াতুন নূর ডিস্ট্রিবিউশনের স্বত্বাধিকারী নুরুল মনির (৩৫)। এ ঘটনায় বুধবার দুপুরে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
অভিযুক্তরা হলেন, গাসিক ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, কাউন্সিলরের সহযোগী মোহাম্মদ আলী ও শামীম ওরফে ক্যাসেট শামীম।
অভিযোগ সুত্রে জানা যায়, টঙ্গীবাজার পরিবেশক সমিতির সদস্য জনৈক রিপনের সাথে ব্যবসায়িক লেনদেন ছিল অপর এক ব্যবসায়ীর। ওই ব্যবসায়ী বিভিন্ন মানুষের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেলে তার ভাই জনৈক আপেলের মধ্যস্থতায় দোকানের মালামাল ফেরত দিচ্ছিলেন। এসময় রিপনের সাথে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নুরুল মনির। আকস্মিকভাবে কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছু বুঝে উঠার আগেই ব্যবসায়ী মনির এর উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন তিনি। পরে মনিরকে টেনে হেঁচড়ে মার্কেটের ভিতর থেকে বাইরে নিয়ে আসেন কাউন্সিলর। কাউন্সিলরের কর্মী মোহাম্মদ আলী ও শামীমের নেতৃত্বে পুনরায় মনিরকে এলোপাতাড়ি মারধর করে তার পকেটে থাকা ৬৪ হাজার ৭শত টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন হামলাকারীরা। পরে স্থানীয় ব্যবসায়ীরা মনিরকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসার ব্যবস্থা করেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানি রুবেল মিয়া জানান, গতকাল রাত দশটার দিকে কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারের লোকজন এক ব্যবসায়ীকে মারধর করেছে। তবে কি বিষয় নিয়ে মারধর করেছে তা আমার জানা নেই।
এবিষয়ে অভিযুক্ত কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার সংবাদকর্মীদের বলেন, পলাতক ব্যবসায়ীর গোডাউন থেকে মালামাল নেওয়ার চেষ্টা করছিল আমি নিষেধ করেছিলাম শুনে নাই তাই চর থাপ্পড় দিয়েছি।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, এঘটনায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT