1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

নৌকার নির্বাচন করায় সাংবাদিককে খুনের হুমকি

নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নরসিংদী সদর-১ আসনের দ্বাদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী লে: কর্ণেল (অব:) মো: নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক) এর নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা করার কারণে স্বতন্ত্র প্রার্থী মো: কামরুজ্জামানের ঈগল প্রতীকের সমর্থক শেখ মোমেন ওরফে (কানা মোমেন) নামে এক সন্ত্রাসী ব্যক্তি দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো: খায়রুল ইসলামকে খুনের হুমকিসহ লাশ গুম এবং বাড়ীঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার হুমকি দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৮ জানুয়ারি সোমবার বিকেল ৩টার সময় নরসিংদী পৌরসভার বাসাইলস্থ শাপলা চত্বর এলাকায়। এব্যাপারে মো: খায়রুল ইসলাম বাদী হয়ে (৯ জানুয়ারি) নরসিংদী বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং- নরসিংদী এম. মোকদ্দমা নং-০২/২০২৪ইং। মামলার বিবরণে প্রকাশ সাংবাদিক মো: খায়রুল ইসলাম ঘটনার দিন বিকেল আনুমানিক ৩টার সময় সংবাদ সংগ্রহের জন্য ওই এলাকায় গেলে পূর্ব শত্রæতার জের হিসেবে সন্ত্রাসী শেখ মোমেন পূর্ব থেকে উৎ পেতে থাকা পরিকল্পিতভাবে খায়রুল ইসলামের উপর হামলা চালায়। এ সময় খায়রুল ইসলাম ডাকচিৎকার শুরু করলে আশ-পাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হতে থাকলে সন্ত্রাসী শেখ মোমেন ঘটনাস্থল থেকে চলে যায় এবং চলে যাবার সময় এই বলে হুমকি প্রদান করে যে, সময় সুযোগমত পেলে তাকে জীবনে শেষ করে দিবে, নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন করার সাদ মিঠাইয়া দিবে ও তার লাশ গুম করে বাড়ীঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে। সন্ত্রাসী শেখ মোমেন এর ভয়ে বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে সাংবাদিক খায়রুল ইসলাম। এব্যাপারে স্থানীয় প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT