1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের

টঙ্গীতে নৌকার পক্ষে জাহিদ আহসান রাসেলের গণসংযোগ

নুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

গাজীপুর -২ আসনের টঙ্গী রেলওয়ে ষ্টেশন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি। শুক্রবার রাত ০৯ টায় তিনি টঙ্গী রেলওয়ে স্টেশন ও কো-অপারেটিভ ব্যাংক মাঠ এলাকার ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

এসময় ব্যাংক মাঠ এলাকার নারী ভোটাররা জাহিদ আহসান রাসেলকে কাছে পেয়ে তাকে এক নজর দেখার জন্য রাস্তায় বেরিয়ে আসেন। অনেকে জাহিদ আহসান রাসেলকে মাথায় হাত দিয়ে দোয়া আশির্বাদ করেন।
জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬নং ওয়ার্ড ও কো-অপারেটিভ ব্যাংকের মাঠ এলাকায় পথসভা করেন জাহিদ আহসান রাসেল।
এসময় পথসভায় নৌকার প্রার্থী জাহিদ আহসান রাসেল ভোটারদের উদ্দেশ্যে বলেন, ব্যাংকের মাঠ নারী ভোটারদের নবজাগরণ ঘটেছে। শুধু পুরুষ ভোটাররা নয় নারী ভোটাররাও চাইছেন আবারও এমপি নির্বাচিত হবেন। এলাকাবাসীর এই হৃদয়ের কথা ও তাদের মনের ভাষা জনদরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মর্মে মর্মে উপলদ্ধি করেছেন বলেই গাজীপুর-২ আসনে নৌকার মাঝি করেছেন। এখানে নৌকার বিজয় মানে আপামর গাজীপুর বাসীর বিজয়।
এ সময় ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রেজাউল করিম,সোহেলরানা, আল-আমিন হোসেন,এ মোতালেব, ময়না বেগম প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT