1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান

পলাশে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-২ (পলাশ) আসনের নৌকার মাঝি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ এঁর নৌকা মার্কা বিজয়ের লক্ষে পলাশের ডাংগা ইউনিয়নের ৯নং ওয়ার্ড কেন্দুয়াব গ্রামে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের কেন্দুয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা হয়। ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ বারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাংগা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবের উল হাই। এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজাহার খন্দকার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কাউসার ভূঁইয়া,ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ হোসেন সেলিম,ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ৯নং ওয়ার্ড ডাংগা ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম বাদল,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কৌশিক আহমেদ নয়ন,ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এন নাঈম,সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল বাবু সহ স্হানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT