1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

১৪ দলীয় জোটের শরিকদের কে কোন আসনে লড়বেন

জনগণের বাণী ডেস্ক:
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের শরিকদের জন্য ৭টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামীলীগ।এরমধ্যে ওয়ার্কার্স পার্টিকে তিনটি, জাসদকে তিনটি এবং জাতীয় পার্টিকে (মঞ্জু) একটি আসন ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বিষয়টি নিশ্চিত করেছেন।

ছেড়ে দেওয়ার আসনগুলোর মধ্যে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বরিশাল-৩, মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা-১, ফজলে হোসেন বাদশা রাজশাহী-২ আসন থেকে লড়বেন।

এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) হাসানুল হক ইনু কুষ্টিয়া-২, এ কে এম রেজাউল করিম তানসেন বগুড়া-৪ এবং মোশাররফ হোসেন লক্ষ্মীপুর-৪ আসন ছেড়ে দেওয়া হয়েছে।
এর বাইরে জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে পিরোজপুর-২ আসন ছেড়ে দেওয়া হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT