1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান

মাধবদী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নরসিংদী সদর আসনের সতন্ত্র প্রার্থীর মতবিনিময়

মাধবদী সংবাদদাতা:নরসিংদী
  • প্রকাশিতঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদর-১ আসন থেকে সতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুল গত ৯ডিসেম্বর সন্ধ্যায় মাধবদী প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাধবদী প্রেসক্লাবের সভাপতি এড. আবুল হাসনাত মাসুম।
সতন্ত্র প্রার্থী কামরুজ্জামান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রত্যেকে এক একটি এলাকার প্রতিনিধিত্ব করেন। আপনাদের লেখনির মাধ্যমে নরসিংদী সদর বাসীর উন্নয়নের জন্য কেমন জনপ্রতিনিধি প্রয়োজন তা তুলে ধরবেন। কোন মানুষ ভুলের উর্দ্ধে নয়, আমিও যদি ভুল করি আপনারা আমার ভুলটি ধরিয়ে দিবেন। যাতে আমি আমার ভুল সংশোধন করতে পারি। আমি আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকব।
এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌর মেয়র ও মাধবদী প্রেসক্লাবের উপদেষ্টা হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল কবির শাহেদ, সাপ্তাহিক খোরাক পত্রিকার প্রকাশক মোহাঃ শেখ সাদী, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম খোকন, সাপ্তাহিক নরসিংদীর সমাচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ কে ফজলুল হক, সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হোসেন আলী, সাপ্তাহিক খোরাক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম মিয়া, মাধবদী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মশিউর রহমান সিরাজ, সহ সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ মুছা মিয়া, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক দিনার চৌধুরী, সাহিত্য ও ক্রিড়া সম্পাদক মোঃ মনিরুজ্জামান, নির্বাহী সদস্য মোঃ মকবুল হোসেন, ফজলুল হক মিলন, সদস্য কাজী জয়নাল, হুমায়ুন কবির ভূইয়া, সুমন পাল, মোঃ জাকারিয়া, আনন্দ টেলিভিশন এর জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মনির, দৈনিক সরেজমিন পত্রিকার নরসিংদী প্রতিনিধি মোঃ নাহিদ প্রধান, দৈনিক ঢাকা পত্রিকার নরসিংদী প্রতিনিধি মঞ্জুরুল আলম বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT