1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের’ পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান

কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আছান উল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংক, কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. জামান শেখ এর পিতা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা মো. আছান উল্লাহ শেখ (৭১) এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ রাজনগর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা মো. আছান উল্লাহ শেখ শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। শনিবার দুপুর ১১ টায় দক্ষিণ রাজনগর ক্রেডিট ইউনিয়ন সংলগ্ন মাঠে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়ার নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়। পরে শত শত মুসুল্লীদের উপস্থিতিতে জানাজার নামাজ শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত অনুরাগী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মো. আছান উল্লাহ শেখ এর জানাজায় সাবেক এমপি ও গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান, সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা কে বি এম মফিজুর রহমান খান, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়াসহ শত শত মুসুল্লি সাধারণ অংশগ্রহণ করেন।
স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সূধীজনসহ সর্বস্তরের জনগণ বীর মুক্তিযোদ্ধা মো. আছান উল্লাহ শেখ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT