1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান

গাজীপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীকে ভীতি ও হুমকি প্রদান অভিযুক্তদের দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিতঃ বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পূবাইল ও বাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ডাকসু’র সাবেক ভিপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামানকে হুমকি প্রদানের লিখিত জবাবে অনুতপ্ত ও দুঃখ প্রকাশ করেন অভিযুক্ত উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী ও যুবলীগ নেতা ইকবাল হোসেন সারোয়ার মেম্বার।

জানা যায়, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আখতারউজ্জামান গত ৪ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী অনুসন্ধান কমিটি-১৯৮ ও সিনিয়র সহকারী জজ, ৫ম আদালত (কালীগঞ্জ) গাজীপুর বরাবরে নির্বাচন পূর্ব অনিয়ম প্রসঙ্গে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী ও যুবলীগ নেতা ইকবাল হোসেন সারোয়ার মেম্বারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই দিনই নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ আলিফ রহমান স্বাক্ষরিত সমনে অভিযুক্তদের ৬ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন।
আদালতের নির্দেশে অভিযুক্তরা লিখিত জবাবে জানায়, সাধারণ কর্মীদের উদ্দেশ্যে নিজের অজান্তে, অবচেতন মনে বা অনিচ্ছাকৃত ভাবে বক্তব্য প্রদান করি। তা ছিল রাজনৈতিক। এ বক্তব্যের কারণে নির্বাচনী আচরণ বিধিমালার ব্যত্যয় ঘটে থাকলে আমরা আন্তরিক ভাবে অনুতপ্ত ও দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT