1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

নরসিংদীতে জমি নিয়ে সংঘর্ষে মসজিদ ভাংচুর

মাধবদী সংবাদদাতা:নরসিংদী
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

গত তিন দিন যাবত থেমে থেমে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাংচুর ও লুটপাট। যা থেকে বাদ পরেনি মসজিদ নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নে নাগরার হাট ও বেপারী পাড়া এলাকার লোকজনের মধ্যে জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই মাধবদী থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়েরের পর গতকাল ২৯নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মোঃ কামাল মিয়া গংরা বহিরাগত লোকজন নিয়ে মোঃ হুমায়ুন গংদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় নাগরার হাট আল ইকরা জামে মসজিদ এর জানালার গ্লাস ভাংচুর করে মসজিদের উন্নয়নে মুসল্লীদের দেওয়া দান বক্স ভেঙে নগদ অর্থ লুটপাট করেছে হামলা কারীরা। নাগরার হাট এলাকার ১০/১৫ বাড়ি ঘর ও দোকানপাট কুপিয়ে ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে। হামলা চলাকালীন এলাকার লোকজন জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাজার মাছের আড়ত সংলগ্ন নাগরার হাট রাস্তার শুরু থেকে বেপারী পাড়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইতো মধ্যে অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। তাদের এ হামলা থেকে বাদ পড়েনি স্কুল মাষ্টারের বাড়িও। মাষ্টারের বাড়িতে হামলা চালিয়ে ঘরের ভেড়া কুপিয়ে জিনিসপত্র ভাংচুর করে নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায়। দফায় দফায় হামলার ঘটনায় আমরা আতঙ্কিত আছি।যেকোন সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। আমরা এলাকার সাধারণ জনগণ প্রশাসনের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ কামনা করছি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT