1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল

মাধবদীর মেহেরপাড়ায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষ, ভাংচুর লুটপাট ৭জন আহত

মাধবদী সংবাদদাতা:নরসিংদী
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের নাগরারহাট গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দু-পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

২৮ নভেম্বর উভয় পক্ষই মাধবদী থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানাযায়, হাজী আবু সিদ্দিক এর জমি সংক্রান্ত বিষয় নিয়াদীর্ঘদিন যাবৎ ঝগড়া বিবাদ লেগে আছে, এরই সূত্র ধরে ঘটনার দিন কুখ্যাত মাদক সম্রাট মোঃ হুমায়ুনের নেতৃত্বে ৮০- ৯০ জনের একদল সন্ত্রাসী পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে নাগরার হাট গ্রামের খায়রুল ইসলাম (৫৮), জলিল (৫০) ও হাছান (৩২)এর উপর হামলা চালিয়ে তাদেরকে রক্তাক্ত জখম করে এবং বাড়িঘর, প্রাইভেটকার ভাংচুর ও লুটপাট করে নগদ এক লক্ষ বিশ হাজার টাকা ও পনের ভরি স্বর্নালংকার, জিনিসপত্র ভাংচুর করে দুই লক্ষ ত্রিশ হাজার টাকার ক্ষতি সাধন করে। তাদের হামলার ঘটনা স্থানীয় মাইকে ঘোষনা দিলে হামলাকারীরা ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়। এই এই ঘটনায় মাধবদী থানায় অভিযোগ করেন পাঁচভাগ শ্রী নগর এলাকার বজলুর রহমানের ছেলে মোঃ খায়রুল ইসলাম। অপরদিকে নাগরার হাট গ্রামের মৃত একরামুল হোসেন এর ছেলে মোঃ আল মামুন মাধবদী থানায় একটি পাল্টা অভিযোগ করেন অভিযোগ করেন। এ বিষয়ে এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার দিনে ও রাতে দফায় দফায় হামলার ঘটনায় আমরা আতকিং হয়ে গেছি। যেকোন সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। আমরা এলাকার সাধারণ জনগণ প্রশাসনের মাধ্যমে শান্ত পরিবেশ কামনা করছি। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন, গতকালকের ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরোদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT