1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

নরসিংদীর ব্যবসায়ী নয়ন হত্যা মামলার আসামী গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ মে, ২০২২

নরসিংদীর মাধবদীতে বালু ব্যবসায়ী নয়ন হত্যা মামলার প্রধান আসামী শান্তকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১টি শ্যুটারগান, ১টি ছোরা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।মঙ্গলবার দিবাগত রাতে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামের একটি গরুর খামারের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শান্ত মাধবদী থানার চৈায়া উত্তরপাড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে।বুধবার বিকালে সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান এই তথ্য জানান।তিনি জানান, চৌয়া এলাকার ইট ও বালু ব্যবসায়ী নয়ন মিয়ার কাছে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। চাঁদার টাকা না দেয়ায় গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাকে ছুরিকাঘাতে হত্যা শেষে পালিয়ে যায় শান্তসহ অন্যান্য সন্ত্রাসীরা।এই ঘটনায় নিহতের ছোট ভাই হেলাল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় ১৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করলে আসামীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাতে চৌয়া গ্রামের একটি গরুর খামারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দখল থেকে ১টি শ্যুটারগান, ১টি ছোরা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT