1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান নরসিংদীর পাচঁদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্র্যাবের ১০ সাংবাদিক আহত নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, হত্যার অভিযোগ স্বজনদের

কালীগঞ্জে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন মেহের আফরোজ চুমকি এমপি

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং মানসম্মত শিক্ষা বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন মেহের আফরোজ চুমকি এমপি। শনিবার সকালে কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআজিজুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইসরাত জাহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলা শিক্ষা অফিসার নুরুন নাহার এর স্বাগত বক্তবের পর অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এস এম রবীন হোসেন, ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ মাকসুদ উল আলম খান, জেলা পরিষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি অনিল কুমার দাস, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক প্রমূখ।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মাজেদুল ইসলাম সেলিম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম খান কনক, কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নাজমুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, সদস্য মোঃ আশরাফুল আলম রিপন, হাসান শরীফ খান ববি, নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অলিউল ইসলাম অলি, জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ সারোয়ার হোসেন, মোক্তানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT