1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান

ঘোড়াশাল পৌরসভা ছাত্রলীগের কমিটি গঠন-সভাপতি:সৈয়দ কামরুল-সম্পাদক:রাজা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ মে, ২০২২

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।সৈয়দ কামরুল হাসানকে সভাপতি ও মোঃ নোমান আহমেদ রাজা কে সাধারন সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি-মোঃ হাসিবুল হাসান মিন্টু ও সাধারন সম্পাদক-আহসানুল ইসলাম রিমন মঙ্গলবার এ কমিটি অনুমোদন করেন।কমিটিতে ৭ জন সহ সভাপতি ৫ জন যুগ্ন সম্পাদক ২ জন সাংগঠনিক সম্পাদক ১ জন দপ্তর সম্পাদক ১ জন প্রচার সম্পাদক সহ ১০ জনকে সদস্য করা হয়েছে।এদিকে পৌর ছাত্রলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন, ঘোড়াশাল পৌরসভা মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার,উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস. এম মান্নান,উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী সহ দলের তৃণমূল নেতাকর্মীরা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT