1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

গাজীপুরের পূবাইলে শতবর্ষী লক্ষ্মী দশমী মেলা অনুষ্ঠিত

মোঃনুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ বুধবার, ১ নভেম্বর, ২০২৩

গাজীপুর মহানগরীর পূবাইল বাজার মাঠে শতবর্ষী ঐতিহাসিক লক্ষ্মী পূজার দশমী মেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার রাত ১০ টার দিকে নানা রকম আতশবাজির ফুটিয়ে জমকালো আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়।

মেলায় বিভিন্ন দোকানপাটের পশরা বসে। নৌকার দোলনা, রেলগাড়ি, মিষ্টির দোকান, দা , বটি, কোড়াল, ফুসকা, চিংড়ি ভাজা, আচার, পুতুল ঘড়ি, ইমিটেশনের গহনা ইত্যাদি কিনতে নারী-পুরুষের ঢল নেমেছে।হিন্দু সম্প্রদায়ের এই লক্ষ্মীপূজার দশমী মেলায় সর্বস্তরের জনগণের উপস্থিতি বিরল দৃশ্যের অবতারণা করে।
রাত শেষে আগত লক্ষ্মী প্রতিমার কমিটির হাতে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের ফ্রিজ, এলইডি টিভি, ল্যাপটপসহ সবাইকে পুরস্কৃত করা হয়।পূজা উদযাপন কমিটির সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক শ্রী রাম চন্দ্র দাস মেলায় আগত আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান। মেলার সভাপতি স্থানীয় কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকি জুলি, পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, ৪১ নং ওয়ার্ড সদস্য সচিব শেখ জাকারিয়া হোসেন, অমূল্য দাস, গোপাল চন্দ্র দাস রানা, গোপাল দাস প্রমূখ।
বুধবার সকালে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটে ঐতিহ্যবাহী এই দশমী মেলার।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT