1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

মাধবদী এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করলেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলী হোসেন শিশির

মাধবদী সংবাদদাতা:নরসিংদী
  • প্রকাশিতঃ সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

মাধবদী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের পূজা মন্ডপ পরিদর্শন করলেন নরসিংদী সদর ১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প বাণিজ্য বিষয়ক উপ কমিটির সম্পাদক আলহাজ্ব আলী হোসেন শিশির। এশার নামাজের পর আলী হোসেন শিশির দলীয় নেতৃবৃন্দ ওনরসিংদী চেম্বার অফ কমার্সের পরিচালকদের নিয়ে পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। প্রথমে মাধবদী পৌরসভার ১০ নং ওয়ার্ডের আনন্দী ঋষিপারা ১২ নং ওয়ার্ডের চৌদ্দপাকা ঋষিপারা, আনন্দী নাথপাড়া, ছোট মাধবদী শীতলা দেবীর মন্দির, মাধবদী গৌর নিতাই আখড়া কাশিপুর রঞ্জিতবাবুর বাড়ির পূজা মন্ডপ পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা,, মাধবদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক হাসিব আহমেদ মোল্লা, আসাদুজ্জামান মাধবদী শহর শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা অপূর্ব, মাধবদী শহর পূজা উদযাপন কমিটির আহবায়ক বাবু অঞ্জন কুমার দেবনাথ মাধবদী শহর আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন,মাধবদী শহর তাঁতী লীগের আহবায়ক শামস সুমন , কাশিপুর গৌড় নিতাই আখড়ায় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি কেশব কুমার সাহা, সাধারণ সম্পাদক মাখন সূত্রধর,মাধবদী শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মনোরঞ্জন সূত্রধর, নরসিংদী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বাবু জয় শংকর সাহা, 8 নং ওয়ার্ড কমিশনার বাবু গৌতম ঘোষসহ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT