1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির

নরসিংদীর আমদিয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

নরসিংদীর মাধবদীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ অক্টোবর ) বিকালে সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে পাকুরিয়া বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২(পলাশ) আসনের সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২(পলাশ)আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খাঁন পোটন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, মাতৃত্বকাল ভাতা, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় (টিসিবি) উপকারভোগী, মাসিক ৩০ কেজি চাউল (ডি ডব্লিউ বি),ভাতাসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন প্রধান অতিথি।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার,পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, আঃ হাই মাষ্টার,ইউপি সদস্য সহ আমদিয়া ইউনিয়নের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগী নারী-পুরুষ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT