1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

গাজীপুর মেট্রোপলিটন অপরাধ দক্ষিণ বিভাগের শ্রেষ্ঠ পুরষ্কার পেলেন পূবাইল থানার এসআই হুমায়ূন কবির

মোঃনুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

গাজীপুর মেট্রোপলিটন অপরাধ দক্ষিণ বিভাগের মাসিক পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অফিসার হিসাবে পুরস্কার পেলেন পুবাইল থানার চৌকস পুলিশ অফিসার এস আই মোঃ হুমায়ুন কবির। ১৫ ই অক্টোবর ২০২৩ ইং তারিখ রবিবার বিকালে অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে পুরস্কার প্রদান করেন।এ সময় অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মোঃ মাহবুব উজ-জামান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এডিসি মোঃ হাফিজুর রহমান, এসি মোঃ মেহেদী হাসান সহ গাজীপুর মেট্রোপলিটন অপরাধ দক্ষিণ বিভাগের চার থানার সকল অফিসার ইনচার্জগণ। এ সময় উপ পুলিশ কমিশনার (ডিসি) মোঃ মাহবুব উজ-জামান বলেন, পুলিশ প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও দেশের মানুষের জান মাল রক্ষা করে আসছে। আর এই ভালো কাজের জন্য পুলিশ অফিসারদের প্রতি সম্মাননা প্রদান। এ বিষয়ে পূবাইল থানার এসআই মোঃ হুমায়ুন কবির বলেন, ভালো কাজে স্বীকৃতি হিসাবে এই পুরষ্কার আমাকে আরো ভালো কিছু করার জন্য উৎসাহ যোগাবে। গাজীপুর মেট্রোপলিটন অপরাধ দক্ষিণের ডিসি, এডিসি,এসি এবং পুবাইল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ স্যার এর সার্বিক সহযোগিতায় আমি অপরাধ দমনের যথাসাধ্য চেষ্টা করেছি তারি ফলস্বরুপ এই স্বীকৃতি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT