1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

নরসিংদীর ডাংগায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

নরসিংদীর পলাশে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৫ অক্টোবর)সকাল ১০টায় উপজেলার ডাংগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডাংগা উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাবের উল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ (পলাশ) সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, মাতৃত্বকাল ভাতা, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় (টিসিবি) উপকারভোগী, মাসিক ৩০ কেজি চাউল (ডি ডব্লিউ বি),ভাতাসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন প্রধান অতিথি।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউসার ভুঁইয়া,জেলা আওয়ামীলীগের সদস্য আজহার খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সফিকুল ইসলাম বাবুল,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জসিম রাণা,ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ হোসেন সেলিম,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসাইনসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা উপকারভোগী নারী-পুরুষ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT