1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

মাধবদীতে নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য গোপন বৈঠক করার সময় দুই জামাত নেতা গ্রেপ্তার

মাধবদী সংবাদদাতা:নরসিংদী
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে নাশতার পরিকল্পনার অভিযোগে দুই জামাত নেতাকে গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান জানান, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার এলাকার সাবেক মদনগঞ্জ রেল সড়কের খনমর্দী মোড় সংলগ্ন একটি নির্মাণাধীন সিএনজি পেট্রোল পাম্পে অভিযানে যায় পুলিশ। এসময় নাশকতার পরিকল্পনাকারী জামাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুই জামাত সদস্যকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নরসিংদী জেলা জামাত নেতাও নরসিংদী গাবতলী জামেয়া ই কাসেমিয়া কামিল মাদরাসার অধ্যাপক ও জামেয়া মসজিদ কমপ্লেক্সের খতিব মাওলনা আবুল কালাম আজাদ ও মাধবদীর হোমিওপ্যাথিক ডাক্তার মোঃ আলতাফ হোসেন।পুলিশ আরো জানায়,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে থানায় মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতদের নামে আগেও একাধিক মামলা রয়েছে বলেও জানান মাধবদী থানা পুলিশ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT