1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান

২০১৪ সালের মতো আবারও দেশে আগুন সন্ত্রাস করলে তাদের হাত ভেঙে দেওয়া হবে:নানক

মোঃনুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি নাশকতার পরিকল্পনা করছে। ২০১৪ সালের মতো আবারও দেশে বোমাবাজি, আগুন সন্ত্রাস করলে তাদের হাত ভেঙে দেওয়া হবে। আজ শনিবার বিকেলে গাজীপুরের কালিগঞ্জে শহীদ ময়েজউদ্দিন আহমেদের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিবের সমালোচনা করে নানক বলেন, আপনাদের নেত্রী খালেদা জিয়া দণ্ডিত আসামি। তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র করছে। সেই দণ্ডিত আসামি কোনো দিন এই বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে না। বিদেশে বসে বাংলাদেশকে ধ্বংসের জন্য উপদেশ এবং নির্দেশ দিতে পারে, ষড়যন্ত্র করতে পারে, কিন্তু জনগণ আপনাদের সঙ্গে ছিল না, ভবিষ্যতেও থাকবে না। দিন তারিখ দিয়ে লাভ নেই, ইনশাআল্লাহ সাংবিধান সম্মতভাবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। আমরা এই দেশকে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যাব।
তিনি বলেন, বিএনপি নেতারা বলে পদত্যাগ করতে হবে। কিসের পদত্যাগ? কার জন্য পদত্যাগ? কী হইছে দেশের যে পদত্যাগ করতে হবে? শুক্র, কত ঈদ, কত পূজা, কত দিনক্ষণ দিলেন, সর্বশেষ বললেন ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়া এবং তারেক জিয়ার কথামতো দেশ চলবে। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ চলছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এমপি প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT