1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

জনগণের রায়ে আগামী দিনেও শেখ হাসিনা ক্ষমতায় আসবে :ওবায়দুল কাদের

মোঃনুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশীদের উপর ভর করে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কখনও বাস্তবায়ন হবে না। বুধবার বিকেলে টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি হাই স্কুল মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যতো ষড়যন্ত্রই হোক না কেন, জনগণের রায়ে আগামী দিনেও শেখ হাসিনা ক্ষমতায় আসবে। বিএনপি ঢাকা দখল করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার যে স্বপ্ন দেখছে, তা কখনই সফল হবে না। আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে তাদের প্রতিহত করবে।
গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আজমত উল্লাহ খানের সভাপতিত্বে এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান মতির সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, সিমিন হোসেন রিমি এমপি, ইকবাল হোসেন সবুজ এমপি প্রমুখ।
বিএনপি-জামাতের নৈরাজ্য এবং দেশবিরোধী ষড়যন্ত্রের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের আস্থা অর্জনে ব্যর্থ বিএনপি এখন বিদেশিদের নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে দেশের মানুষ তাদের প্রতিহত করবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT