1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

কালীগঞ্জে শহীদ ময়েজ উদ্দিন আহমেদের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহবায়ক, স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত শহীদ ময়েজউদ্দিন আহমেদের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়।

বুধবার সকাল ৯টায় শহীদ ময়েজ উদ্দিন আহমেদের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি, শহীদ ময়েজ উদ্দিন আহমেদের ভাই আলহাজ্ব এস এম নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মতিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণী ভূইয়া, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এস এম রবীন হোসেন, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন, সদস্য মোঃ দেলোয়ার হোসেন, তাসলিমা রহমান লাভলীসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বনানী কবরস্থানে শহীদের কবরে শ্রদ্বাঞ্জলী অর্পণ ও শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
পরে ১১টায় কালীগঞ্জ উপজেলা শহীদ ময়েজ উদ্দিন আহমেদের স্মৃতিস্তম্বে শ্রদ্বাঞ্জলী অর্পণ শেষে ১২টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা কার্যালয়, ২টায় কালীগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের উদ্যোগে ঘোড়াশাল ফেরীঘাট ও উপজেলার মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া শহীদ ময়েজউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে মিলাদ মাহফিলে মেহের আফরোজ চুমকি, এমপি, অংশগ্রহণ করেন। এ সময় গরীব দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT